হোম > সারা দেশ > খুলনা

ঝিনাইদহে কৃষক দল নেতার লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষক দলের নেতা তরু মুন্সীর লাশ নিয়ে বিক্ষোভ হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ মর্গ থেকে ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে হামদহ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা ও দলটির নেতাকর্মী ছাড়াও নিহতের স্বজনেরা বক্তব্য দেন।

সে সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ বলেন, জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা কৃষক দলের নেতা তরু মুন্সীকে বেধড়ক পিটিয়ে আহত করেন। মাথায় বাঁশ দিয়ে আঘাত করায় তার মৃত্যু হয়েছে। আমরা এই ন্যক্কারজনক হত্যার বিচার চাই।

এদিকে তরু মুন্সীর মৃত্যু হৃদ্‌রোগজনিত কারণে হয়েছে বলে দাবি করেছে জামায়াত। শনিবার দুপুরে জেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে সদর উপজেলা জামায়াতের আমির ড. মো. হাবিবুর রহমান বলেন, মাধবপুর গ্রামে মহিলা জামায়াতের ইফতার মাহফিল ছিল। সেখানে বিএনপির লোকজন গিয়ে নারীদের মারধর ও শ্লীলতাহানি করে। তখন স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন।

তরু মুন্সীর মৃত্যু হৃদ্‌রোগজনিত কারণে হয়েছে উল্লেখ করে ড. হাবিবুর রহমান আরো বলেন, তরু মুন্সী শারীরিকভাবে অসুস্থ ছিলেন। মারামারির কারণে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে স্ট্রোক করেন। এ কারণে তার মৃত্যু হয়েছে। এই মৃত্যু নিয়ে অপরাজনীতি করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে তাদের নেতাকর্মীদের ওপর হামলা ও দোকানপাট ভাঙচুর করা হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার সকালে সদর উপজেলার মাধবপুর গ্রামে জামায়াতের মহিলা শাখার পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়। দুপুরে ইফতারের আয়োজন নিয়ে নারী কর্মীদের সাথে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মহিলা কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কৃষক দলের নেতা তরু মুন্সীর অবস্থা গুরুতর হলে ঢাকায় রেফার্ড করা হয়। সেখানে রাত ৮টার  দিকে মারা যান তিনি। তি‌নি ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

খুলনায় পরিত্যক্ত ব্যাগে বোমা বিষ্ফোরণে যুবক আহত

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন টিপু

নিখোঁজের তিনদিন পর নদীতে রিকশাচালকের লাশ উদ্ধার

ঈদে নৌপথে বাড়তি নিরাপত্তায় কোস্ট গার্ড পশ্চিম জোন

শ্রীপুরে ঝড়ে গাছের ডাল ভেঙে দুই যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গার গোপালপুর মাঠ থেকে গৃহবধূর লাশ উদ্ধার

ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে কৃষকদল নেতা নিহত

মোংলায় বিদেশি মদসহ কারবারি আটক

ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, দুই মামলায় বিএনপির ১৫ নেতাকর্মী আটক

এক সঙ্গে ৯ জনের জানাজা, পাশাপাশি দাফন