হোম > সারা দেশ > খুলনা

চাঁদা না পেয়ে মাদ্রাসার কাজ বন্ধ করলেন বিএনপি নেতা

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

আমার দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে ২ লাখ টাকা চাঁদা না পেয়ে একটি মাদ্রাসা ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ঠিকাদার এস এম বদিউজ্জামান মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ বুধবার অভিযোগ তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী ফাজিল মাদ্রাসার চার তলাবিশিষ্ট ভবনের নির্মাণকাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ওসমান আলী। নির্মাণকাজ শুরুর পর থেকে নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হাফিজুর রহমানের নেতৃত্বে সাত-আটজন ২ লাখ টাকা চাঁদা দাবি করে।

ঠিকাদার এসএম বদিউজ্জামান বলেন, ‘দরপত্রের সব নিয়ম মেনে কাজ করা হচ্ছে। বিএনপি নেতা হাফিজুর রহমান ও তার লোকজন চাঁদা চেয়েছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা কাজ বন্ধ করে আমার লোকজনকে হুমকি দিয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।’

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হাফিজুর রহমান চাঁদা দাবি অস্বীকার করে বলেন, অনিয়মের কারণে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী বলেন, নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানের কাজ হচ্ছে। কাজে আমাদের কোনো অভিযোগ নেই। তবে শুনেছি স্থানীয় কিছু লোক চাঁদা চাওয়ার কারণে ঠিকাদার কাজ বন্ধ করে দিয়েছেন।

কুষ্টিয়ায় কথিত পীর শামীমের লাশ পুলিশ প্রহরায় দাফন

মোংলা বন্দরে রিকন্ডিশন গাড়ি আমদানি বৃদ্ধি, বাড়ছে রাজস্ব

খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিতে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল

ঝিনাইদহ পৌরসভার রাস্তা ভেঙে ফেলার অভিযোগ

কালীগঞ্জে পাগলা কুকুরের তাণ্ডব, নারী-শিশুসহ আহত ২৩

কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে

কুষ্টিয়ায় কোরআন অবমামনার দায়ে কথিত পীরকে কুপিয়ে হত্যা, আস্তানা ভাঙচুর

যশোরে জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

অভয়নগরে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু