হোম > সারা দেশ > খুলনা

সড়ক দুর্ঘটনায় নিহত সেনা সদস্য সার্জেন্ট রেজাউল করিমের দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি, বাগেরহাট

ময়মনসিংহের ফুলপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বাগেরহাটের গোটাপাড়া এলাকার কৃতি সন্তান সেনা সদস্য সার্জেন্ট মোঃ রেজাউল করিমের দাফন সামরিক মর্যাদায় সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়ায় নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে দুপুরে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে তার মরদেহ নিজ গ্রামে আনা হয়। হেলিকপ্টারটি গোটাপাড়া এলাকায় অবতরণ করলে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সহকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও অসংখ্য স্বজন উপস্থিত ছিলেন। পরে গার্ড অব অনার প্রদান শেষে দাফন কার্য সম্পন্ন হয়।

জানা গেছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে শেরপুরগামী খান ট্রাভেলসের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও সেনাবাহিনীর গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউল করিমকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সার্জেন্ট রেজাউল করিমের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাকে একজন সাহসী, কর্তব্যপরায়ণ ও সদালাপী ব্যক্তি হিসেবে স্মরণ করেছেন। স্থানীয়রা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আমার দেশ সাংবাদিকের বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও মোবাইলসহ আটক ৩

খুলনায় যুবককে গুলি করে হত্যার চেষ্টা

শপথ মেনে চললে দেশের ভালো, নাহলে আবারও খারাপ দিন আসবে

সাত মাসে মোংলা বন্দরে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং

নড়াইলে রাতের আঁধারে বিএনপি নেতার বাড়িতে আগুন

কালীগঞ্জে বিকাশ প্রতারক পলাশ গ্রেপ্তার

নির্বাচনে জামায়াতের পক্ষে সমর্থন, বিএনপির ৪ নেতা বহিষ্কার

মেহেরপুরে দুই চিকিৎসককে মারধর, ক্লিনিক ভাঙচুর

নির্বাচনের পরই খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উপস্থিতি

বিএনপির কর্মীদের হামলায় জামায়াতের ১৩ কর্মী আহত