হোম > সারা দেশ > খুলনা

সরকার উৎখাতের ষড়যন্ত্র, হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা

খুলনা ব্যুরো

অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহ মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।

এ তথ্য নিশ্চিত করেন সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম। মামলার বাদী ডিবি এবং তদন্ত কর্মকর্তাও ডিবির।

মামলার তদন্ত কর্মকর্তা কেএমপি ডিবির ওসি তৈমুর ইসলাম বলেন, কেএমপির ডিবির পক্ষ থেকে আমরা মামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদনের পর আমরা মামলাটি দায়ের করি।

মামলার অন্য আসামিরা হলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট এম এম মুজিবুর রহমান, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল এবং এস এম কামাল হোসেন ও অ্যাডভোকেট পারভেজ। প্রধান আসামি এম এম মুজিবুর রহমান পলাতক রয়েছে। তাকে এবং এ মামলার অন্য আসামি পারভেজ আলম খানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা