হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না দিলে হত্যার হুমকি

খুলনা ব্যুরো

প্রতীকী ছবি

খুলনার ময়লাপোতা সন্ধ্যা বাজারে আশা শেখ নামে এক মাছ ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে সন্ত্রাসীরা। চাঁদা না দিলে তাকে গুলি করে লাশ রাস্তায় ফেলে রাখবে বলে হুমকি দেয়।

শনিবার দুপুর সোয়া ২ টার দিকে একদল সন্ত্রাসী আশা শেখের মালিকানাধীন আল্লাহর দান নামক ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

রাতে খুলনা সদর থানায় দেওয়া লিখিত অভিযোগে আশা শেখ বলেন, একরামসহ অজ্ঞাত পরিচয় আরও কয়েকজন সন্ত্রাসী দলবল নিয়ে এসে চাঁদা দাবি করেছেন।

রোববার বিকেলে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে আশা শেখ জানান, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন না। বাজারের সভাপতি ও অন্যান্যদের সামনে আশা শেখের নাম উল্লেখ করে সন্ত্রাসীরা তাকে খুজতে থাকেন। মাছের দোকানটি বন্ধ রাখার নির্দেশও দিয়ে যান তারা।

নিরাপত্তার স্বার্থে তিনি পরিবার নিয়ে বরিশালে চলে গেছেন।

খুলনা থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, চাঁদা দাবির ঘটনায় সন্ধ্যা বাজার ব্যবসায়ী আশা শেখ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভিডিও সিসি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে।

তিনি বলেন, অভিযোগটি এসআই ইব্রাহীম তালুকদারকে তদন্তের জন্য দেওয়া হয়েছে। দোষীদের চিহ্নিত পূর্বক গ্রেপ্তার করা হবে।

ন্যায্য মজুরির অভাবসহ নানা বঞ্চনার শিকার ওজোপাডিকোর কর্মচারীরা

কুষ্টিয়ায় কথিত পীর শামীমের লাশ পুলিশ প্রহরায় দাফন

মোংলা বন্দরে রিকন্ডিশন গাড়ি আমদানি বৃদ্ধি, বাড়ছে রাজস্ব

খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিতে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল

ঝিনাইদহ পৌরসভার রাস্তা ভেঙে ফেলার অভিযোগ

কালীগঞ্জে পাগলা কুকুরের তাণ্ডব, নারী-শিশুসহ আহত ২৩

কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে

কুষ্টিয়ায় কোরআন অবমামনার দায়ে কথিত পীরকে কুপিয়ে হত্যা, আস্তানা ভাঙচুর

যশোরে জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত