হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের ওপর হামলার নিন্দা

আতিকুর রহমান, চবি

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং দোষীদের আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে।

আজ সকাল ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মুখপাত্র পারভেজ মোশাররফ।

এ সময় তিনি জানান, গতকাল সন্ধ্যা ৭টায় কুষ্টিয়া পৌরসভা এলাকায় আমাদের সংগঠনের সদস্য সচিব ও মুখ্য সংগঠকের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়। ছাত্রলীগের আমির হামজা, স্যাম সাদিক ও আরডিএক্স বয়েজ কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা এই আক্রমণ চালায়। এতে গুরুতর আহত হন কুষ্টিয়া জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, মুখ্য সংগঠক বেলাল হোসেন বাঁধন (অভি) ও যুগ্ম আহ্বায়ক সাইয়াদ ইসলাম শ্রেষ্ঠ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুষ্টিয়া জেলা শাখা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একইসঙ্গে তারা দাবি জানিয়েছেন, আক্রমণে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। আমির হামজা, স্যাম সাদিকসহ ইন্ধনদাতাদের সর্বোচ্চ শাস্তি এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে ।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাবুর রহমান আমার দেশকে জানান, ওই সন্ত্রাসী হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানায় মামলা হয়েছে।

মোংলা বন্দর অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

যাত্রীবাহী বাসে মিললো সাড়ে ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ’

সরকার গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে

চুয়াডাঙ্গায় হামের উপসর্গে শিশুর মৃত্যু

প্রাক্তন প্রেমিকার সঙ্গে ফোনালাপের পর কলেজ ছাত্রের আত্মহত্যা

উপকূলে পানিসংকট সমাধানে কাজ করছে সরকার: শেখ ফরিদুল ইসলাম

শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শতাধিক বাড়ি ভাঙচুর-লুটপাট

সন্তান প্রসবের ৫ ঘণ্টা পর পরীক্ষা দিল কিশোরী

মোংলায় পোর্ট পৌর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সাতক্ষীরা সীমান্তে ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ