হোম > সারা দেশ > খুলনা

ইকসু নিয়ে ৭ দফা দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

প্রতিনিধি, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) নির্বাচনে শিক্ষার্থীদের প্রকৃত অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করতে উপাচার্য বরাবর ৭ দফা দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপাচার্যের কার্যালয়ে মৌলিক গঠনতন্ত্রে এসব দাবি সংযোজনের পক্ষে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, অতীতে দেখা গেছে অছাত্র, বহিরাগতদের সম্পৃক্ততায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বিকৃত হয়েছে এবং ক্যাম্পাসের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিক্ষার্থীদের দেওয়া ৭ দফা দাবি গুলোর মধ্যে রয়েছে - অছাত্র নিষিদ্ধকরণ, এমফিল ও পিএইচডি সীমাবদ্ধতা, শুধু নিয়মিত শিক্ষার্থী যোগ্য, যাচাই ব্যবস্থা, মাদকমুক্ত প্রার্থী নিশ্চিতকরণ, বহিরাগত সম্পৃক্ততা নিষিদ্ধ, লীগ সংশ্লিষ্টতা।

এছাড়াও উপরিউক্ত প্রস্তাবিত ধারাসমূহ ইকসুর গঠনতন্ত্রে অবিলম্বে সংযোজন করার দাবি জানান তারা। এতে একটি মেধাভিত্তিক, মাদকমুক্ত ও শিক্ষার্থীবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকবে বলে মনে করেন শিক্ষার্থীরা।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক