হোম > সারা দেশ > খুলনা

বিএনপি সরকার ব্যর্থ হতে আসেনি: নিতাই রায়

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ছবি: আমার দেশ

বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য ক্ষমতায় আসেনি। এই সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই আমরা ব্যর্থ হব না। বিগত ১৮ বছরে দেশের শিক্ষা, সংস্কৃতি, আইন ও আর্থিক প্রতিষ্ঠানসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল। আমরা সেই ভঙ্গুর অবস্থা ও জঞ্জাল পরিষ্কার করে নতুন করে দেশকে ঢেলে সাজাচ্ছি।

শুক্রবার দুপুরে ঝিনাইদহ জেলা পরিষদ ও জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

দেশের হারিয়ে যাওয়া সুস্থ ধারার সংস্কৃতি পুনরুদ্ধারে ৪৮টি দেশের সাথে সরকারের সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের হাজার বছরের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে পুরাকীর্তি নিদর্শন পুনরুদ্ধারে খনন কাজ শুরু হয়েছে এবং জাতীয় গ্রন্থকেন্দ্রসহ দেশব্যাপী পাবলিক লাইব্রেরিগুলো সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অশালীন যাত্রাপালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বর্জনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমাদের সংস্কৃতির সঙ্গে অশালীন নৃত্য বা অঙ্গভঙ্গির কোনো সম্পর্ক নেই। বিগত দিনের অশ্লীল যাত্রা বাদ দিয়ে জীবনমুখী ও ঐতিহ্যভিত্তিক লোকসংস্কৃতি চালুর ব্যাপারে জেলা ও উপজেলা প্রশাসনকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বিলুপ্তপ্রায় ভাটিয়ালি, ভাওয়াইয়া, পুঁথিসাহিত্য, খনার বচন, লালন গীতি ও জারি-সারির পাণ্ডুলিপি অনুসন্ধান ও সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন এবং অঙ্কুর নাট্য একাডেমির পরিচালক নাজিমুদ্দিন জুলিয়াস।

এমএইচ

সাংবাদিকের ওপর হামলা, শার্শা থানায় জিডি

মেহেরপুর সীমান্ত দিয়ে তিনজনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

সুন্দরবনে কোস্টগার্ড-বনদস্যু বন্দুকযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ১

১৮ বছরে দেশের সাংবিধানিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে

দুটি সেতুর অভাবে দুর্বিষহ জীবন দৌলতপুর চরবাসীর

মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

গ্রামের স্কুল থেকে শহরে আসা শিক্ষকদের ফিরে যেতে হবে: শিক্ষামন্ত্রী

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপাতে যুবকের মৃত্যু

ঝিনাইদহে মুকুল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

লোহাগড়ায় বিরিয়ানির প্রলোভন দেখিয়ে জয় বাংলা, গ্রেপ্তার ২