হোম > সারা দেশ > খুলনা

যুবলীগ ক্যাডারের বাড়ি থেকে অস্ত্র ও মদ উদ্ধার, নারীসহ আটক ৪

স্টাফ রিপোর্টার, যশোর

যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসী ও যুবলীগের দুর্ধর্ষ ক্যাডার আরিফের যৌথবাহিনী অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, ধারালো অস্ত্র ও মদসহ বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে। তবে, অভিযানের আগেই পালিয়ে যেতে সক্ষম হন আরিফ।

শনিবার গভীররাতে যশোর শহরের ঢাকা রোড বিসিএমসি-সংলগ্ন আরিফের বাড়িতে অভিযান শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী অভিযানে উদ্ধার করা হয় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, একটি গুলি, দুটি চাপাতি, দুটি চাকু, একটি টেলিস্কোপ, এক বক্স এয়ারগানের গুলি, দুটি মেটাল স্টিক, পাঁচটি মদের বোতল ও দুটি মোবাইল ফোন।

অভিযানের আগেই আরিফ পালিয়ে গেলেও তার দুই ভাই জোয়েব হাসান সাকি ও জাকির হোসেন সাগরকে আটক করা হয়। পাশাপাশি আরিফের স্ত্রী লোপা খাতুন এবং সাগরের স্ত্রী তাহেরা আক্তার তানিয়াকেও হেফাজতে নেয় যৌথবাহিনী। পরে তাদের যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সময়ে আরিফ, সাকি ও সাগর ছিলেন প্রভাবশালী ক্যাডার। বিশেষ করে আরিফ সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের একটি বাহিনীর প্রধান হিসেবে পরিচিত। এছাড়া, শাহীন চাকলাদারের ভাই ফন্টু চাকলাদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও তাদের নাম রয়েছে গোয়েন্দা সংস্থার নথিতে।

সূত্র আরও জানায়, এরা যুবলীগের ছত্রছায়ায় অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন আওয়ামী শাসনামলজুড়ে। এর আগেও তারা অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন।

যৌথবাহিনী রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে আটককৃতদের এবং উদ্ধার করা সব আলামত যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করে।

যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, আটক ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা যে অস্ত্র ব্যবসায়ী, তার যথেষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই সিমন হাওলাদার বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেছেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে।

বেনাপোল সীমান্তে ২টি বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার

এটি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের নির্বাচন

জীবননগরে দেড় কিলোমিটার জুড়ে বিএনপির নির্বাচনি গণমিছিল

স্বেচ্ছাসেবক দলের ১৫ নেতাকর্মী বহিষ্কার

কুষ্টিয়ায় মহিলা জামায়াতের গণমিছিল

দাগি সন্ত্রাসীদের সক্রিয় করে দাঁড়িপাল্লার বিজয় ঠেকানোর অপচেষ্টা চলছে: পরওয়ার

কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত

আমার দেশ সাংবাদিক ও তার স্ত্রীকে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

যৌথ বাহিনীর অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩