হোম > সারা দেশ > খুলনা

ঝিনাইদহের ৮ ছাত্রনেতা ভোট করছেন ডাকসু নির্বাচনে

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ঝিনাইদহ জেলার ৮ ছাত্রনেতা ডাকসু নির্বাচনে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয়তাবাদী ছাত্রদলের আবিদ-হামিম-মায়েদ প্যানেল থেকে ঝিনাইদহের বিভিন্ন উপজেলার ৮ তরুণ নির্বাচন করছেন।

তাদের মধ্যে দুইজন হল ছাত্র সংসদের ভিপি পদে লড়াই করছেন। ঝিনাইদহের যে সব ছাত্রনেতা ডাকসু নির্বাচনে লড়াই করছেন তারা হলেন, কবি জসিমউদ্দীন হলের ভিপি প্রার্থী মহেশপুর উপজেলার আব্দুল ওহেদ, শেখ মুজিবুর রহমান হলের ভিপি প্রার্থী মহেশপুর উপজেলার সাঈফ আল ইসলাম দীপ।

অপরদিকে বিজয় একাত্তর হলের সাহিত্য সম্পাদক প্রার্থী মহেশপুর উপজেলার ইমতিয়াজ আহমেদ রনি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পাঠকক্ষ সম্পাদক পদে শৈলকুপা উপজেলার আসফিরান আশিক রহমান, মাস্টারদা সূর্যসেন হলের পাঠকক্ষ সম্পাদক ঝিনাইদহ সদর উপজেলার শাকিল আহমেদ, একই হলের সংস্কৃতি সম্পাদক প্রার্থী হরিণাকুন্ডু উপজেলার সাব্বির রহমান, জিয়াউর রহমান হলের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক বিএম ফাহাদ ইয়া ও মহসিন হলের সদস্য প্রার্থী আবদুল্লাহ।

ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এসএম সমিনুজ্জামান সমেন জানান, একই জেলা থেকে ৮ জন ছাত্রনেতার ভোট করা নজিরবিহীন।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা