হোম > সারা দেশ > খুলনা

গরমে পুড়ছে চুয়াডাঙ্গা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা। এ জেলায় মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অতিরিক্ত গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন এখানকার বাসিন্দারা।

শুক্রবার বিকেল ৩টায় ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গায়। দুপুর ১২ টায় এখানে তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৯ শতাংশ। কিন্তু বিকেলে তাপমাত্রা আরও বেড়ে যায়।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, গত বছর ২৮ মার্চ জেলার তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় তাপমাত্রা ৫ ডিগ্রি বেশি।

উল্লেখ্য, গত বছর ৩০ এপ্রিল চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। পয়লা মে ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা