মাগুরা-যশোর মহাসড়কের ভিটাসাইর মডেল মসজিদ এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নবাব আলী খন্দকার (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত নবাব আলী মাগুরা সদর উপজেলার কালিশংকরপুর এলাকার মৃত আলেক আলী খন্দকারের ছেলে। এ ঘটনায় ফারুক নামের এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে যশোর থেকে ছেড়ে আসা একটি বাস পেছন থেকে একটি রিকশাকে সজোরে ধাক্কা দিলে রিকশার আরোহী নবাব আলী ঘটনাস্থলেই মারা যান। এ সময় রিকশাচালক ফারুক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাছিম রিকশা আরোহী নবাব আলীকে মৃত ঘোষণা করেন। রিকশাচালক ফারুক বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নির্মল কুমার বিশ্বাস জানান, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।