হোম > সারা দেশ > খুলনা

শ্রীপুরের সাচিলাপুর গ্রামে অগ্নিকাণ্ড, নিঃস্ব তিন পরিবার

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (মাগুরা)

মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজার সংলগ্ন মণ্ডল পাড়ায় শনিবার বিকালে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ওই গ্রামের দরিদ্র বিপুল বিশ্বাস, পিকুল বিশ্বাস ও ইদ্রিস আলী বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় পাশাপাশি থাকা তিনটি ঘরসহ সব আসবাব, একটি গোয়াল ঘর, তিনটি গরু, মুরগি, হাঁস, কবুতর, খরগোশ আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে উপজেলা ফায়ার সার্ভিসের টিম প্রধান জাহাঙ্গীর আলম জানান।

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা