হোম > সারা দেশ > খুলনা

মেহেরপুর জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

জেলা প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা বিএনপি। শুক্রবার সকালে হাসপাতালের নতুন ভবনের সামনে থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে এই কার্যক্রম শুরু হয়।

অভিযানকালে দলের নেতাকর্মীরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বারান্দা ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনাসহ জেলা, উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশ নেন।

বিএনপির নেতাকর্মীরা জানান, দূর-দূরান্ত থেকে আসা রোগীরা হাসপাতালে এসে দালালদের দৌরাত্ম্যের কারণে সঠিকভাবে চিকিৎসা সেবা পান না। এই দালালদের দৌরাত্ম্য কমাতে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, হাসপাতাল হচ্ছে মানুষের সেবার জায়গা। এই হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। হাসপাতালের সার্বিক পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখতে জেলা বিএনপির পক্ষ থেকে স্থায়ীভাবে দুজন পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) নিয়োগ দেওয়া হবে। হাসপাতালে এসে রোগীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে কড়া নজর রাখা হবে।

এখানে কোনো অনিয়ম সহ্য করা হবে না। ভবিষ্যতে হাসপাতালে নিয়মিতভাবে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক