হোম > সারা দেশ > খুলনা

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তিন যুবক আটক

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কুসুমপুর বিওপির টহল দল সীমান্তে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

পরে রাত ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ৫৮ বিজিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবি অধীন কুসুমপুর বিওপি দিয়ে অবৈধভাবে সীমান্ত পারের চেষ্টার অপরাধে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মেদিনীপুর জেলার শিবচর থানার সোরাপুর গ্রামের বাসিন্দা শাহ আলম হালদার (৪২), পিরোজপুর জেলার নেছারাবাদ থানার পূর্বা জালাবাড়ী গ্রামের বাসিন্দা সুব্রত মিস্ত্রি (৪২) ও চট্টগ্রাম জেলার সন্দীপ থানার হরিশপুর গ্রামের ইমন দাস (১৮)।

আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা