হোম > সারা দেশ > খুলনা

নিখোঁজের চার দিন পর ট্রাক হেলপারের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারের বেগবতী নদী থেকে এক ট্রাকের হেলপারের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে লাশ উদ্ধার করা হয়।

মৃত রমজান আলী সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে।

পুলিশ জানায়, রমজান আলী গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় দুই দিন আগে তার স্বজনরা সদর থানায় জিডি করেন। শনিবার বেলা ১২টার দিকে বিষয়খালী বাজারের ওপর দিয়ে প্রবাহিত বেগবতী নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।

সদর থানার এসআই টিপু সুলতান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জেডএম

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক