হোম > সারা দেশ > খুলনা

মহেশপুর সীমান্তে নারী-পুরুষসহ আটক ১৭

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

মহেশপুর সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে নারী-পুরুষসহ ১৭ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা, কুমিল্লাপাড়া ও খোসালপুর বিওপি’র পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

সন্ধ্যা ৭টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাঘাডাংগা গ্রামের মাঠে ৭ বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। তাদের বাড়ি নড়াইল ও খুলনা জেলায়।

এছাড়া দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র পৃথক অভিযানে জিনজিরাপাড়া গ্রামের মাঠ থেকে ৬ জনকে আটক করা হয়। খোসালপুর বিওপির অপর এক অভিযানে দুপুর ১টার দিকে আরও ৪ জন (নারী) বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটক নারীদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আটক পুরুষদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।

মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মামলা দায়েরের মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হবে।

বাফার গুদামে বিএনপি নেতার দাপট, সিন্ডিকেটে সারের তীব্র সংকট

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ৭ ভারতীয় নাগরিকসহ আটক ১১ জন

বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা

মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শিক্ষিকা রুনা হত্যার ঘটনায় ইবিতে শনিবার এক দিনের শোক

নিহত শিক্ষিকার রুহের মাগফিরাত কামনায় ইবিতে দোয়া

পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২শ ভরি স্বর্ণ গায়েব

যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার