সাতক্ষীরার কলারোয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে কলারোয়া উপজেলার ব্রজবকসা গ্রামের খালপাড়ে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক আব্দুল হামিদ (৩৫) ওরফে ঝড়ু ব্রজবকসা গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।
নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন জানান, আব্দুল হামিদ দুপুরের মাঠ থেকে কাজ শেষে বাড়ি আসে। পরে গোসল করার জন্য ব্রজবাকসা খালে যাওয়ার পথে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন বলেন, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর বিষয়টি শুনেছি। পুলিশ নিহতের বাড়ি পরিদর্শন করেছে।