হোম > সারা দেশ > খুলনা

তালার যুবদল নেতা শামীমকে জবাই করে হত্যা

উপজেলা প্রতিনিধি, তালা (সাতক্ষীরা)

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীমকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাতে পাশের ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজারে নিজ বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

শামীম (৩৮) তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথালী গ্রামের শেখ আব্দুল গফ্‌ফার মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ১৮ মাইল বাজার এলাকায় মায়ের সাথে স্ত্রীসহ বসবাস করতেন।

নিহত শামীমের স্ত্রী বৃষ্টি খাতুন জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দু’তিনজন যুবক তাদের বাড়িতে আসে। এ সময় তারা শামীমকে বাড়ির নির্মানাধীন ৩য় তলায় ডেকে নিয়ে জবাই করে লাশ রেখে পালিয়ে যায়। সে সময়ে শামীমের স্ত্রী ও মা দ্বিতীয় তলায় ছিলেন। গভীর রাতে স্বামীকে না পেয়ে ৩য় তলায় খুঁজতে গেলে জবাই করা লাশ দেখতে পাযন। এ সময় পরিবারের সদস্যরা ও এলাকাবাসী পুলিশে খবর দেয়। তবে কী কারণে এই হত্যা সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখে।

এদিকে, যুবদল নেতা শামীম নিহত হবার খবর ছড়িয়ে পড়লে তালায় ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে। একাধিক সূত্র জানায়, শামীমের পিতা ও মাতা উভয়ে প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। ২০০১-২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে শামীম বেপরোয়া চলাফেরা করতো। পিতা-মাতার একমাত্র সন্তান হওয়ায় তাকে তার পরিবার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। সেসময়ে শামীম নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়াসহ এলাকায় চুরি, মাদক কারবার ও মাদক সেবনে জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। বিএনপি সরকার চলে যাবার পর চুরি ও মাদকসহ বিভিন্ন মামলায় জেল খাটার পর শামীম এলাকা ছাড়ে। এরমধ্যে সে ইসলাম ধর্ম ত্যাগ করে টাকার লোভে খ্রীষ্টান ধর্ম (ঈসায়ী মজলিস) গ্রহণ করার পর থেকে এলাকার মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। শামীমের পিতা পুনরায় বিয়ে করে বর্তমানে খুলনায় বসবাস করেন এবং শামীম তার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা মা, স্ত্রী ও একমাত্র ছেলে সন্তান (১২) -কে নিয়ে ১০/১২ বছর ধরে আঠারোমাইল বাজারে বাড়ি করে বসবাস করে। এই বাড়িতে বিভিন্ন সময়ে অজ্ঞাত মাদকসেবীদের নিয়ে শামীম মাদক সেবন করতো বলে একটি সূত্র জানিয়েছে। মাদক সেবন ও বিক্রি সংক্রান্ত বিরোধে যুবদল নেতা শামীম খুন হতে পারে বলে সূত্র দাবি করছে।

এবিষয়ে তালা থানার ওসি মো. মাইনউদ্দীন বলেন, নিহত শামীম তার মায়ের সাথে ১০ বছর ধরে ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল এলাকায় বসবাস করতো। তার হত্যার বিষয়ে ডুমুরিয়া থানা পুলিশ তদন্ত করবে।

চৌগাছায় তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সুন্দরবনে পৃথক অভিযানে হরিণ শিকারের ৪২ ফাঁদ উদ্ধার

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

ট্রাক্টর চালিয়ে আখক্ষেত নষ্টের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত সেই পুলিশ সদস্যকে অব্যাহতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে একই পরিবারের তিন সদস্য

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ