হোম > সারা দেশ > খুলনা

রাতের আঁধারে মাল্টাবাগান কেটে রাস্তা নির্মাণের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় রাতের আঁধারে মাল্টাবাগান কেটে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এতে প্রায় ৯০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, গাড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা ওলিয়ার রহমানের প্রায় ৭ বিঘা জমিতে মাল্টা, কলা ও পাটের চাষ রয়েছে। জমিটির পাশ দিয়ে একটি সরু চলাচলের পথ ছিল, যা স্থানীয়রা ব্যবহার করতেন। ৪ মে দিবাগত রাত আনুমানিক ২টার দিকে অভিযুক্তরা ভেকু (খননযন্ত্র) ব্যবহার করে মাল্টাবাগানের গাছ কেটে সেখানে প্রায় ১২ ফুট চওড়া ও ৮০০ ফুটের একটি রাস্তা তৈরি করেন।

ওলিয়ার রহমান বলেন, ‘সকালে জমিতে গিয়ে দেখি আমার বাগানের গাছ কেটে রাস্তা বানানো হয়েছে। এতে আমার ব্যাপক ক্ষতি হয়েছে। গাড়াবাড়িয়া গ্রামের মোমিনুর রহমান, মুকুল, মইদুল খা, রিপন, আব্দুল আলিম এবং পাশের গোপালপুর গ্রামের স্বপনের নামে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

মহেশপুর থানার এসআই আলমগীর বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেডএম

নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৮

মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাগেরহাটের উর্বর মাটিতে কৃষি বিপ্লব সম্ভব: শেখ মনজুরুল হক রাহাদ

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

বিশ্বসেরার তালিকায় নেই খুলনা বিশ্ববিদ্যালয়

রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল