হোম > সারা দেশ > খুলনা

গ্রামজুড়ে ‘জ্বীনসাপ’ আতঙ্ক: কামড়ের শিকার শতাধিক

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের মোল্লাকোয়া গ্রামে রহস্যজনক কামড়ে শতাধিক নারী-পুরুষ ও শিশু আক্রান্ত হয়েছেন। স্থানীয়দের বিশ্বাস, এটি কোনো ‘জ্বীন সাপের’ কামড়। ফলে পুরো গ্রাম এখন আতঙ্কে দিন কাটাচ্ছে।

প্রথমে এক মসজিদের ইমাম রাতে ঘুমন্ত অবস্থায় বুকের পাশে কামড়ের শিকার হন। সাপে কামড়ের মতো ক্ষতচিহ্ন থাকলেও হাসপাতালে পরীক্ষা করে দেখা যায়, দেহে বিষ নেই। এরপর তার স্ত্রী ও ১০ বছরের ছেলে মেহেরাব একইভাবে আক্রান্ত হন। ওঝার ঝাড়ফুঁকে তারা সুস্থ হয়ে উঠেন বলে দাবি পরিবারের।

এক মাসে একই গ্রামের শতাধিক মানুষ একই অভিজ্ঞতার শিকার হয়েছেন। বেশিরভাগ ঘটনার সময় রাত। এ কারণে আতঙ্ক বেড়েছে কয়েকগুণ।

এদিকে ৪ আগস্ট একই গ্রামে সাপের কামড়ে হাসিবুল হাসান জনি (৪০) নামের এক ব্যক্তি মারা যান। তিনি আদালতের মুহুরি ছিলেন। বিষধর সাপ কানে কামড় দিলে ওঝার ঝাড়ফুঁকের পরও তার অবস্থা খারাপ হয়। পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যশোরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর পর থেকেই গ্রামজুড়ে গুজব ছড়ায়—‘জ্বীন সাপ’ মানুষকে কামড়াচ্ছে। সাবেক ইউপি সদস্য আনিচুর রহমান বলেন, ‘আমি নিজে ১০ জনেরও বেশি রোগীকে হাসপাতালে নিয়েছি। ডাক্তাররা কারও শরীরে বিষ পাননি।’

কালীগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব আলহাজ রুহুল আমিন সেরওভ বলেন, ‘কুরআনে সরাসরি ‘জ্বীন সাপ’ বলা হয়নি। তবে জ্বীন বিভিন্ন রূপ নিতে পারে। আতঙ্কিত হওয়ার কিছু নেই, মাসনুন দোয়া পড়লেই উপকার হবে।’

দুই‌ মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মী আটক

প্রথম অধিবেশনেই ‘সংবিধান সংস্কার পরিষদের’ সদস্য হিসেবে শপথ নিন

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মী আটক

তেল পাম্পে বৈষম্যবিরোধী নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

ঝিনাইদহে নিরব হত্যার প্রতিবাদে বাসে অ‌গ্নিসং‌যোগ, পাম্প ভাঙচুর

আ.লীগ নেতার পেট্রোল পাম্পের কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র‌নেতা নিহত

চুয়াডাঙ্গায় মেডিকেল সেন্টার সিলগালা, ২ লাখ টাকা জরিমানা

মহেশপুরে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ

জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

ভারত থেকে চোরাই পথে আসছে জীবনঘাতী আগ্নেয়াস্ত্র