হোম > সারা দেশ > খুলনা

মোংলা বন্দরে লক্ষ্যমাত্রার ৪১ কোটি টাকা বেশি মুনাফা

২০২৪-২৫ অর্থবছর

খুলনা ব্যুরো ও মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা বন্দরে ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আয় বেড়েছে। একই সঙ্গে নিট মুনাফা বেড়েছে ৪১ কোটি ৬৪ লাখ টাকা। বৃহস্পতিবার দুপুর ১২টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানায় বন্দর কর্তৃপক্ষ।

গত অর্থবছরে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ছিল ৩৩৩ কোট ৮৭ লাখ টাকা। আয় হয়েছে ৩৪৩ কোটি ৩৩ লাখ টাকা। নিট মুনাফার লক্ষ্যমাত্রা ছিল ২০ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকা। এ সময় বন্দরে ৬২ কোটি ১০ লাখ টাকা অর্জন হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪১ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা বেশি।

বন্দরের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে জাহাজ আসার লক্ষ্যমাত্রা ছিল ৮০০টি, জাহাজ এসেছে ৮৩০টি। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩.৭৫ শতাংশ বেশি। এই সময়ে কার্গো হ্যান্ডলিং লক্ষ্যমাত্রা ছিল ৮৮ লাখ ৮০ হাজার মেট্রিকটন, হ্যান্ডলিং হয়েছে ১০৪ লাখ ১২ হাজার মেট্রিকটন, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ লাখ ৩২ হাজার মেট্রিকটন বেশি। কন্টেইনার হ্যান্ডলিং লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার টিইইউজ, হান্ডেলিং হয়েছে ২১ হাজার ৪৫৬ টিইইউজ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বন্দর কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, স্বল্প সম্পদের সঠিক ব্যবহার, দ্রুত পণ্য খালাস ও বোঝাইয়ের সুবিধা থাকায় দিনদিন বন্দর ব্যবহারকারী বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে বন্দরের আয়ও বৃদ্ধি পাচ্ছে।

সংবাদ সম্মেলনে, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) কাজী আবেদ হোসেন, প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা সিদ্দিকুর রহমান, প্রধান হাইড্রোগ্রাফার কমান্ডার রাসেল আহমেদ খান, পরিচালক (ট্রাফিক) কামাল হোসেন, বোর্ড ও গণসংযোগ বিভাগের উপপরিচালক মাকরুজ্জামানসহ বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় মোংলা বন্দরের সংকট, সম্ভাবনা, সুবিধা ও অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) কাজী আবেদ হোসেন জানান, এ বন্দর আগের তুলনায় আরো উন্নত হয়েছে, বেড়েছে সক্ষমতা। এখনো জাহাজ আগমনের হার বৃদ্ধি, বন্দরের জেটি নির্মাণ, ইনার বার ড্রেজিংসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। এসব কাজ শেষ হলে বন্দরের সক্ষমতা আরো বেড়ে যাবে।

বিজিবির অভিযান সাত ভারতীয় নাগরিকসহ আটক ১১

বাফার গুদামে বিএনপি নেতার দাপট, সিন্ডিকেটে সারের তীব্র সংকট

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ৭ ভারতীয় নাগরিকসহ আটক ১১ জন

বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা

মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শিক্ষিকা রুনা হত্যার ঘটনায় ইবিতে শনিবার এক দিনের শোক

নিহত শিক্ষিকার রুহের মাগফিরাত কামনায় ইবিতে দোয়া

পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২শ ভরি স্বর্ণ গায়েব