হোম > সারা দেশ > খুলনা

মোংলা বন্দর জেটিতে একদিনে ভিড়েছে ৪ বাণিজ্যিক জাহাজ

উপজেলা প্রতিনিধি, মোংলা (খুলনা)

মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন, কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানি এবং আয়ের লক্ষ্যমাত্রা সফলভাবে অতিক্রম করেছে। নতুন অর্থবছর ২০২৫-২৬ এর প্রথম দিন বন্দরের ৫, ৬, ৭ ও ৯ নম্বর জেটিতে এই ৪ বিদেশি বাণিজ্যিক জাহাজ মঙ্গলবার অবস্থান করে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মাকরুজ্জামান আমার দেশকে জানান, ৫ নম্বর জেটিতে ২৯৯ টিইইউজ কনটেইনার নিয়ে এসেছে সিঙ্গাপুর পতাকাবাহী ‘কোটা রেস্টু (গিয়ারলেস)’, ৬ নম্বরে চিটাগুড় নিয়ে ভিড়েছে পানামার ‘এম টি হাইহং’, ৭ নম্বরে রূপপুর প্রকল্পের যন্ত্রপাতি নিয়ে এসেছে সিয়েরা লিওনের ‘এম ভি হিস্টোরি এডুয়ার্ড’ এবং ৯ নম্বর জেটিতে পাওয়ার গ্রিড কোম্পানির মেশিনারিজ নিয়ে অবস্থান করছে পানামার ‘এম ভি ডি এস প্রসপারিটি’।

বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ায় আরও ৭টি, বেসক্রিক এলাকায় ২টি ও এলপিজি জেটিতে ১টি জাহাজসহ পোর্ট লিমিটের মধ্যে মোট ১৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। এসব জাহাজে রয়েছে রূপপুর ও পাওয়ার গ্রিড প্রকল্পের মেশিনারিজ, কয়লা, চিটাগুড়, চাল, সার, ক্লিংকার, এলপিজি, পাথর ও সিমেন্টের কাঁচামাল।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২