হোম > সারা দেশ > খুলনা

মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে: আইনমন্ত্রী

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: আমার দেশ

মসজিদগুলোয় বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে সেজন্য সবাইকে সচেতন হতে হবে।

‎শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎আইনমন্ত্রী আ‌রো বলেন, শৈলকূপার এই অঙ্গনের মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির নামে তৎপরতা চালাচ্ছে একটি শক্তি। এই অঙ্গনের সাবেক ছাত্র হিসেবে অনুরোধ থাকবে, আপনার সচেতন হোন। মৌলবাদ ও মাদকের গ্রাস থেকে এই সমাজকে রক্ষা করতে আপনারাই আমার সারথি।

‎ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, স্থানীয় বিএনপি নেতা মোজাম্মেল হোসেন তোজাম, ত্রিবেণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লা উপস্থিত ছিলেন। এ সময় কলেজের সাবেক এবং বর্তমান  শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

এমএইচ

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

শ্যামনগরে ঝড়ে তালগাছ ভেঙে শিশুর মৃত্যু

ঝিনাইদ‌হে হর্ন বাজানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ নিহত ১

শ্যামনগরে নদীর পাড়ে ফেলে দেওয়া হয় চামড়া

ঈদের ছুটিতে পর্যটকশূন্য মোংলা–সুন্দরবন

১৭ মাস কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশি

গলায় মাংস আটকে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ঈদের ছুটিতেও সতর্ক সুন্দরবনের বনরক্ষীরা

খুলনায় যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহা উদযাপিত

সড়কে শৃঙ্খলা রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা, একাধিক গাড়িকে জরিমানা