হোম > সারা দেশ > খুলনা

শরণখোলায় কিশোরীর খণ্ডিত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)

শরণখোলায় ফাতেমা আক্তার রিয়া মনি নামে এক কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের হাওলাদারবাড়ির সামনের রাস্তার পাশ থেকে লাশহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাজৈর জামে মসজিদের ইমাম বাবুল মুন্সি প্রথমে রাস্তায় একটি লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি এলাকাবাসীকে জানান। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে কিশোরীর গলাকাটা লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

স্থানীয় অধিবাসী হুমায়ুন কবির জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে এক কিশোরীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

নিহত ফাতেমা আক্তার রিয়া মনি (১৫) ওই এলাকায় তার খালাতো নানির বাড়িতে বসবাস করতেন বলে জানা গেছে। তার বাবা-মা ব্রাহ্মণবাড়িয়ায় থাকেন বলেও জানিয়েছেন স্থানীয়রা।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় সিআইডি ও পিবিআই কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর গণমিছিল

চিতলমারীতে পানিতে ডুবে শিশু নিহত

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কালিগঞ্জে রাফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোংলায় বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাইসাইকেল কাণ্ডে বরখাস্ত হলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির

টিকটকে কমেন্ট নিয়ে সংঘর্ষ, আহত ১০

বেপরোয়া গ‌তিতে মোটরসাইকেল, সড়কে যুব‌ক নিহত