হোম > সারা দেশ > খুলনা

সন্ত্রাসী হামলা মামলায় আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী জেলে

জেলা প্রতিনিধি, নড়াইল

নড়াইলে আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীকে জেলহাজতে পঠিয়েছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাদিউজ্জমান আসামিদের জেল হাজতে পাঠানোর এ আদেশ দেন।

রোববার নড়াইলের আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট ছাত্র জনতার মিছিলে হামলার অভিযোগে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশের দায়ের করা মামলার ১৮ আসামিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে।

আদালত আবেদনের পক্ষে বিপক্ষে উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আসামি পক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

এ মামলায় নড়াইল ২ আসনের সাবেক এমপি ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, তার বাবা গোলাম মর্তুজা স্বপনসহ আওয়ামী লীগের ৯০ নেতাকর্মীর নামসহ অজ্ঞাতনামা আরো কয়েকশ জনকে আসামি করা হয়েছে।

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় জামায়াত নেতাসহ দুইজন কারাগারে

ইনুর রায় শহীদদের প্রতি অবমাননা

চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, দোকান সিলগালা

মোংলায় মাদক মামলার সাক্ষী দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম

চৌগাছা পৌরসভার বাজেট ঘোষণা

সরজিৎ-শিমু দম্পতির বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ