হোম > সারা দেশ > খুলনা

সার্ভার জটিলতায় বেনাপোলে আমদানি-রপ্তানি ব্যাহত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

টানা আট দিনের ছুটি শেষে যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হলেও সার্ভার জটিলতায় প্রথম দিনই বাণিজ্য ব্যাহত হয়। গত শনিবার সীমিত পরিসরে ম্যানুয়াল পদ্ধতিতে কিছু পচনশীল পণ্য খালাস করা হলেও রোববার দুপুর পর্যন্ত অনলাইনে স্বাভাবিক কার্যক্রম শুরু করা যায়নি।

দুপুর ১২টার পর সার্ভার সচল হলে বাণিজ্যে গতি ফেরে। এরপর বেলা ৩টা পর্যন্ত এই তিন ঘণ্টায় ভারত থেকে ৭৬টি ট্রাকে পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে ৪১টি ট্রাকে পণ্য রপ্তানি হয়েছে।

ব্যবসায়ীদের অভিযোগ, সার্ভার জটিলতার পাশাপাশি ভারতের পেট্রাপোল বন্দরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতির কারণে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি কার্যক্রমও বেশ বিলম্বিত হয়।

এর আগে শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে নিয়মিত আমদানি-রপ্তানি বন্ধ ছিল।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান ও স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, দীর্ঘ ছুটির কারণে সীমান্তের দুপাশে তীব্র পণ্যজট তৈরি হয়। দুপুরের পর অনলাইনে কাজ শুরু হলে কাস্টমস কর্মকর্তা ও প্রায় ২,০০০ হ্যান্ডলিং শ্রমিক পণ্য খালাসে ব্যস্ত সময় পার করেন।

তবে বারবার সার্ভার ডাউন হওয়ার কারণে আমদানিকারক ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েন। এ সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রুহুল আমিন এবং কাস্টম হাউসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা রোমেন মিত্র জানান, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী ছুটি শেষে বাণিজ্য চালুর উদ্যোগ নেওয়া হয়। সার্ভার জটিলতার কারণে শুরুতে সমস্যা হলেও পরে তা সচল হয়েছে এবং পণ্য খালাসে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক