হোম > সারা দেশ > খুলনা

যুবদল নেতা শামীম হত্যা, স্ত্রী-শ্যালক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, তালা (সাতক্ষীরা)

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদল নেতা শামীম আহমেদ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

সোমবার বিকেলে এ ঘটনায় শামীমের স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি ও তার ভাই বাদলকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে বৃষ্টির স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত চাপাতিও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, পারিবারিক বিরোধের কারণে স্ত্রী বৃষ্টি অনেক আগে থেকেই তার স্বামীকে হত্যার পরিকল্পনা করছিলেন। এই উদ্দেশ্যে তিনি একটি চাপাতিও জোগাড় করে রেখেছিলেন। পরিকল্পনা অনুযায়ী, ঘটনার রাতে বৃষ্টির ভাই বাদল চাপাতি দিয়ে কুপিয়ে শামীমকে হত্যা করে। হত্যাকাণ্ডের সময় বৃষ্টি ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। এরপর হত্যার কাজে ব্যবহৃত অস্ত্রটি পাশের একটি গর্তে ফেলে দেওয়া হয়।

খুলনা জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) আবির শুভ্র জানান, বৃষ্টির স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতিটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও তদন্ত চলছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ডুমুরিয়ার আঠারো মাইল এলাকার নিজ বাড়ির তৃতীয় তলায় খুন হন যুবদল নেতা শামীম আহমেদ। তিনি তালা উপজেলার উথালী গ্রামের আব্দুল গফফারের ছেলে এবং ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক