হোম > সারা দেশ > খুলনা

গড়াই নদীতে ঝাঁপ, মা উদ্ধার, শিশু নিখোঁজ

আত্মহত্যার চেষ্টা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ায় গড়াই নদীতে শিশু সন্তানকে ছুঁড়ে ফেলে নিজেও ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক মা। এ সময় নদীতে থাকা নৌকার মাঝিরা ওই মাকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ রয়েছে চার মাসের ছেলে শিশু সাইফ ওসমান হাদি।

শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে শহর সংলগ্ন গড়াই নদীর হরিপুর সেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটির হরিপুর গ্রামের বাসিন্দা আব্দুল আলীম।

এদিকে, নদী থেকে উদ্ধার করার পর শিশু হাদীর মাকে আটক করে থানায় নিয়েছে পুলিশ।

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, ওই নারী কেবল কান্নাকাটি করছেন। এ কারণে তার নামসহ কোন তথ্যই এখন পর্যন্ত জানা যায়নি।

নিখোঁজ শিশুটির বাবা জানান, তার স্ত্রী সন্তান নিয়ে কুমারখালী উপজেলার সুলতানপুর গ্রামের বেলতলা এলাকায় মায়ের বাড়িতে ছিলেন। সেখান থেকে এসে আজ বিকেলে সেতুর উপর থেকে প্রথমে শিশু হাদীকে নদীর পানিতে ছুঁড়ে ফেলার পর নিজেও নদীতে ঝাঁপ দেন। আব্দুল আলিম বলেন, তার স্ত্রীর মাথায় সমস্যা রয়েছে। সে কখন কি বলে তার ঠিক থাকে না।

শিশু হাদী একটু অসুস্থ ছিল দাবী করে তিনি বলেন, স্ত্রী ও সন্তানকে বাড়িতে নিয়ে এসে চিকিৎসা করাতে চাইছিলেন তিনি। অন্যদিকে তার স্ত্রী মায়ের বাড়িতে রেখেই শিশুটির চিকিৎসা করাতে চাইছিলেন ছিলেন। এ নিয়ে স্ত্রী ও শাশুড়ির সাথে তার টানাপোড়েন চলছিল। এ অবস্থায় হঠাৎ করে বিকেল সাড়ে চারটার দিকে তিনি খবর পান, তার স্ত্রী শিশু হাদীকে নদীতে ফেলে দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে অবস্থানরত নৌকার মাঝিরা সেতু থেকে এক নারীকে নদীতে ঝাঁপিয়ে পড়তে দেখেন। এ সময় তারা ওই নারীকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। তবে শিশু হাদির সন্ধান এখনো পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা শিশুটির সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছেন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী সাংবাদিকদের জানান, স্থানীয়দের ফোন পেয়ে নদী পাড়ে যান তারা। সেখানে স্থানীয়দের সাথে নিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে। এরই মধ্যে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবরী দল উদ্ধার অভিযানে যোগ দেওয়ার জন্য রওনা হয়েছে বলে জানান তিনি।

মাদকদ্রব্য অধিদপ্তরের কনস্টেবলের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণের কাছে যেতে হবে: গোলাম পরওয়ার

গণভোটের রায় সংসদে কার্যকর না হলে সংঘাতের আশঙ্কা রয়েছে

খুলনায় জোড়া হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন

ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম পদ্মা নদীর তীব্র ভাঙনে বিলুপ্তির পথে

খুলনায় সাংবাদিককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি, আহত ১

অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর আত্মসমর্পণ

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

গার্লস কলেজে শিক্ষকতা করায় পদ হারালেন কুষ্টিয়া জামায়াত সেক্রেটারি

অভয়নগরে সাপের কামড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু