হোম > সারা দেশ > খুলনা

বিজয়ী হয়ে প্রতিদ্বন্দ্বীকে ফুলের তোড়া দিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহ–১ (শৈলকূপা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বিপুল ভোটে জয়লাভ করেছেন। বিজয়ের পর তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়িতে গিয়ে হাতে ফুলের তোড়া তুলে দেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তিনি জামায়াত মনোনীত পরাজিত প্রার্থী এএসএম মতিউর রহমানের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করতে যান। শৈলকূপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের নাদপাড়া গ্রামে মতিউর রহমানের বাড়িতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে বিজয়ী প্রার্থী মো. আসাদুজ্জামান তার গলায় থাকা বিজয়ের ফুলের মালা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর গলায় পরিয়ে দেন।

জামায়াত মনোনীত প্রার্থী মতিউর রহমান বলেন, “নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হয়েছে। আমরা কাঙ্ক্ষিত ভোট পেয়েছি, মানুষ নিরাপদে আছে। আমাদের এই জনপদে দাঙ্গা-হাঙ্গামার নেতিবাচক প্রচলন রয়েছে। আমি আশা করবো, বিজয়ী প্রার্থী মো. আসাদুজ্জামান শৈলকূপা তথা ঝিনাইদহের গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।”

বিজয়ী প্রার্থী মো. আসাদুজ্জামান তার সমর্থক ও গ্রামবাসীর উদ্দেশে বলেন, “ভোটে জয়-পরাজয় থাকবেই। কিন্তু আমাদের ভ্রাতৃত্ববোধের বন্ধন যেন অটুট থাকে। বিভেদ নয়, ঐক্যই হোক নতুন বাংলাদেশের ভিত্তি। জুলাইয়ের আন্দোলন ও তরুণদের আত্মবলিদান যেন বৃথা না যায়। আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে এগিয়ে যাবো।”

নির্বাচনের ফলাফল অনুযায়ী, সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান ১ লাখ ৭৩ হাজার ৩৮১ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবু সালেহ মো. মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৫৫ ভোট। বড় ব্যবধানে জয়লাভের পর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সুন্দরবনে ঝড় ও নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৯ মৌয়ালের ৭ জন উদ্ধার

স্ত্রীর নির্যাতনের ভয়ে পালিয়ে থাকা স্বামীকে মারধর

ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : আইনমন্ত্রী

এমপি আমির হামজাকে যুবদল নেতার আইনি নোটিশ

এক মুরগি তিনবার জবাই করা যাবে না: যশোরে শিক্ষামন্ত্রী

চুয়াডাঙ্গায় ৬ দিনের ব্যবধানে তাপমাত্রা ৫ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে

চুয়াডাঙ্গায় আঙিনার গর্তে পড়ে শিশুর মৃত্যু

আড়াই কোটি টাকার অবৈধ স্বর্ণের বারসহ আটক ১

সুন্দরবনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান