হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাটে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ। ছবি: আমার দেশ

বাগেরহাটে রাজনৈতিক উত্তেজনার মধ্যে একের পর এক সহিংস ঘটনার খবর পাওয়া যাচ্ছে। এবার বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কার্তিকদিয়া গ্রামের ঝাউতলায় অবস্থিত বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার, টেবিল, ফ্যান, বিএনপি নেতাকর্মীদের ছবি ও অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে। এ ছাড়া কার্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা লকডাউন’ লিখে গেছে অগ্নিসংযোগকারীরা।

বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে যান চলাচল ব্যাহত করারও চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়।

বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান শিমুল বলেন, রাতের অন্ধকারে সন্ত্রাসীরা বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঝাউতলায় বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। একই সঙ্গে শ্রীঘাট এলাকায় সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করেছে। তবে নেতাকর্মী, পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা রাজপথে রয়েছেন বলেও জানান তিনি।

এদিকে একই রাতে বাগেরহাট সদর উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজসংলগ্ন এলাকায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর একদিন আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বাগেরহাট জেলা বিএনপি নেতা হাদিউজ্জামান হীরুর বাড়ি লক্ষ্য করেও পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

পরপর এসব ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, মোটরসাইকেলে করে কয়েক ব্যক্তি এসে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, শ্রীঘাট এলাকায় সড়কের ওপর গাছ ফেলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।

বাগেরহাটে মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়িতে বোমা নিক্ষেপ

ভারতে পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে দেশে ফেরানোর পরিকল্পনা, আটক ২

দর্শনায় সড়কে ব্যারিকেড দিয়ে মাইক্রো-প্রাইভেটকারে ডাকাতি

অভয়নগরে মা-বাবাকে মারধর ও মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

হাসপাতালে রোগী ধর্ষণের অভিযোগ, প্যাথলজির আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার

সুন্দরবনের গহিনে বনদস্যুদের অস্ত্রভাণ্ডার, ১৪ আগ্নেয়াস্ত্র উদ্ধার

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনে দুর্ধর্ষ ডাকাতি

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলায় মোটরসাইকেলসহ চালক গ্রেপ্তার

বিভিন্ন স্থানে মাটি কাটার মহোৎসব

ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, এক সপ্তাহ পর বদলি চুয়াডাঙ্গার ডিসি