হোম > সারা দেশ > খুলনা

ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

আটক তিন ডাকাত - ছবি: আমার দেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) ভোর রাতে উপজেলা মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর আখ সেন্টার জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ভেড়ামারা উপজেলার গোলাপনগর কদমতল এলাকার সাজেদুল হক সান্টুর ছেলে সিয়াম সরদার (২৫) ও ধরমপুর এলাকার খন্দকার শামীমের ছেলে তানভীর আলম হিমেল (২৭) এবং নাটোরের লালপুর উপজেলার চন্ডিগাছা গ্রামের সরোয়ার হোসেন কামালের ছেলে শামসুদ্দিন আহমেদ টেলু (২৬)।

ভেড়ামারা থানা সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সঙ্গীয় র্ফোস নিয়ে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর আখ সেন্টার জামে মসজিদের সামনে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

টহল টিম ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে চারজন পালিয়ে যায়। পুলিশ বাকি তিনজনকে গ্রেপ্তার করে। আটককৃতরা হলেন- ভেড়ামারা উপজেলার গোলাপনগর কদমতল এলাকার সাজেদুল হক সান্টুর ছেলে সিয়াম সরদার (২৫) ও ধরমপুর এলাকার খন্দকার শামীমের ছেলে তানভীর আলম হিমেল (২৭) এবং নাটোরের লালপুর উপজেলার চন্ডিগাছা গ্রামের সরোয়ার হোসেন কামালের ছেলে শামসুদ্দিন আহমেদ টেলু (২৬)।

এ সময় তাদের কাছ থেকে একটি শুটার গান, দুই রাউন্ড গুলি, একটি চাইনিজ মাল্টিপুল চাপাতি, এক বোতল মদ, একটি আইফোন, লোহার পাইপ ও একটি সাদা প্রাইভেটকার জব্দ করে।

ভেড়ামারা থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, অস্ত্র ও গুলিসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ঈদের ছুটিতে বাগেরহাটে দর্শনার্থীদের ঢল, মুখর ষাটগম্বুজ মসজিদ এলাকা

২৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ‘আলোকিত জীবননগর’

সুন্দরবনে সুমন বাহিনীর এক ডাকাত সদস্য আটক

যুবদল নেতা গ্রেপ্তার, বাগেরহাটে ফিলিং স্টেশনে হামলা

রাজনীতিবিদদের রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ ঝিনাইদহের ৫ জন নিহত

ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের উপচে পড়া ভিড়

বোয়ালমারীতে ঈদের নামাজের পর হামলা, আহত ১৫

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নিহত