হোম > সারা দেশ > খুলনা

ঝিনাইদহে আবাসন প্রকল্প থেকে ১১ ককটেল উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের ঝিনুকমালা আবাসন প্রকল্পের কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার রাতে ককটেলগুলো উদ্ধার করা হয়। উদ্ধার ককটেল ঝিনাইদহ সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে। ঝিনুকমালা আবাসনের মসজিদের পাশে কলাবাগানে একটি বাজারের ব্যাগ দেখে সন্দেহ হয় স্থানীয়দের। সাথে সাথেই তারা যৌথ বাহিনীকে খবর দেন। পরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ওই ব্যাগ থেকে ১১টি ককটেল উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানা পুলিশের উপপরিদর্শক(এসআই)মনোজ কুমার ঘোষ জানান, ঝিনুকমালা আবাসন থেকে উদ্ধার করা ১১ ককটেল থানা হেফাজতে রাখা হয়েছে। এর মধ্যে পাঁচটি লাল কসটেপ ও ৬টি কালো কসটেপ দিয়ে মোড়ানো।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্‌ আল মামুন বলেন, ঝিনুকমালা আবাসন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করেছে যৌথবাহিনী। তবে আবাসন প্রকল্প এলাকায় ককটেল গুলো কীভাবে এসেছে সে বিষয়ে তদন্ত সাপেক্ষে বলা যাবে

জীবননগরে কোল্ডস্টোরেজের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়ায় ঘোড়াবোঝাই পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

ইছামতি নদী থেকে তিন দিনে দুই লাশ উদ্ধার

চৌগাছায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় বজ্রপাতে এক স্কুল ছাত্রসহ দুজনের মৃত্যু

চুয়াডাঙ্গার নয়মাইল-ভুলটিয়া সড়ক নির্মাণে অনিয়ম

খুলনায় অব্যাহত লোডশেডিংয়ে নাকাল জনজীবন

ইউপি সদস্যের অবৈধ মজুত, বাড়িতে মিলল হাজার লিটার ডিজেল