হোম > সারা দেশ > খুলনা

শ্রীপুরে ৫ হাজার মানুষকে বীজ সার কৃষি উপকরণ চারা বিতরণ

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (মাগুরা)

মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি অফিস চত্বরে মঙ্গলবার দুপুরে কৃষক ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এই বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবুর রহমান ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে মোট ১ হাজার ৮৮০ কৃষককে রোপা আমন বীজ, ৩০০ জন কৃষককে শাকসবজি বীজ, পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য ৩৫ জনকে, এয়ারফ্লো মেশিন ৮০ জনকে, তালের চারা ৭৫ জনকে, গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ১ হাজার ৩০০ জনকে, আম ১৫০ জনকে ও ১ হাজার ৭০০ জন কৃষক-কৃষাণী ও ছাত্রছাত্রীদের মাঝে তাল, বেল, জাম, নিম গাছের চারা এবং বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২