হোম > সারা দেশ > খুলনা

যশোরে নানা বাড়িতে গিয়ে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, যশোর

যশোরে পৃথক দুটি স্থানে নানা বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশুদের মধ্যে দুজন আপন খালাতো ভাই।

মঙ্গলবার যশোর সদর উপজেলার লাউখালীতে মুজাহিদ (৭) এবং আপন হোসেন (৮) নামে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়। মুজাহিদ (৭)-এর বাড়ি সুলতানপুর এবং আপন হোসেন (৮)-এর বাড়ি রসুলপুর গ্রামে। সম্পর্কে তারা খালাতো ভাই ছিল।

মুজাহিদের খালু মফিজুর রহমান জানান, তারা দুজনই সদর উপজেলার বারীনগরে তাদের নানাবাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে খেলার সময় অসাবধানতাবশত তারা পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে স্বজনরা শিশু মুজাহিদকে হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। আর আপন নামে আরেক শিশুকে জরুরি বিভাগে ব্যবস্থাপত্র দেওয়ার সময় সে মারা যায়।

একই দিনে সকালে চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামের বিপুলের ছেলে তাওহীদ হাসান (৫) নামে আরও এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়। তাওহীদ পাশের ইসলামপুর গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল।

নিহত তাওহীদ হাসানের নানা তরফ আলী জানান, খেলতে গিয়ে সকালে তাওহীদ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে মুজাহিদ ও আপন পরস্পর খালাতো ভাই।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা