হোম > সারা দেশ > খুলনা

টানা তিনদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

টানা তিনদিন সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি এবং বাতাসের আর্দ্রতা ৩৬ শতাংশ।

রোববার বেলা ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৬ শতাংশ। আর বেলা ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩১ শতাংশ। গত শুক্রবার সন্ধ্যা ৬টা ও বেলা ৩টায় তাপমাত্রা তাপমাত্রা ছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিন বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা ৪২ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের ১৬ শতাংশ।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা ঘাট লোকজন চলাচল সীমিত হয়ে পড়ে। আবার অনেকে জরুরি প্রয়োজনেও জীবন-জীবিকার তাগিদে প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে কাজে বের হচ্ছেন।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণের পর্যবেক্ষক আলতাফ হোসেন জানান, পর পর তিনদিন চুয়াডাঙ্গায় সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। আজ বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ২৬ শতাংশ।

তিনি জানান, গোটা জেলা তীব্র তাপপ্রবাহের কবলে পড়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

এমএস

দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৪

এনসিপির ২২ নেতার নামে ছাত্রদলের পাল্টা মামলা

ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

ডাম্পট্রাকের ধাক্কায় বাস পুকুরে, নিহত ৪

যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নারী শিশুসহ নিহত ৪

২৬০০ কোটি টাকার প্রকল্পে পিডি হচ্ছেন আওয়ামীপন্থি প্রকৌশলী

আ.লীগের নেতার মেয়ের সঙ্গে ছাত্রদল নেতার বিয়ে, অতিথি জামায়াতের এমপি

ছাত্রদল নেতাসহ ১১৫ জন‌কে আসামি ক‌রে এন‌সি‌পির মামলা

শিবিরকর্মী হত্যা মামলায় আসামির দাওয়াত খেলেন জামায়াত এমপি

হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করলেন চন্দন কুমার