হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেলসহ রিক্সাভ্যান চালক আটক

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ডিজেল বহনকারী একটি রিক্সাভ্যানসহ এক ব্যক্তিকে আটক করে বিজিবি। ছবি: আমার দেশ

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ২১২ লিটার ডিজেল বহনকারী একটি রিক্সাভ্যানসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ভারত সীমান্তসংলগ্ন হেলাতলা এলাকা থেকে তাকে আটক করে ৬ ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় রিক্সাভ্যান ও উদ্ধার করা ডিজেল জব্দ করা হয়।

আটক ব্যক্তি ইস্রাফিল হোসেন (৪৯) দামুড়হুদা উপজেলার সড়াবাড়ীয়া গ্রামের ফরজন আলীর ছেলে। তিনি ডিজেল পাচার কাজে সহযোগী হিসেবে জড়িত ছিলেন এবং রিক্সাভ্যানটি চালাচ্ছিলেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জ্বালানি তেল চোরাচালান ও পাচার প্রতিরোধে বড়বলদিয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এর অংশ হিসেবে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সীমান্ত পিলার-৮৪ থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হেলাতলা এলাকায় একটি অস্থায়ী বিশেষ চেকপোস্ট স্থাপন করে বিজিবি।

চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চলাকালে নায়েক ইব্রাহিমের নেতৃত্বে একটি টহল দল সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি চালায়। আনুমানিক রাত ৮টার দিকে একটি রিক্সাভ্যান চেকপোস্ট অতিক্রম করার সময় সেটিকে থামিয়ে তল্লাশি করা হলে ভ্যানটিতে বহন করা একটি ড্রামে ২১২ লিটার ডিজেল পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইস্রাফিল হোসেন জানান, জব্দ করা ডিজেল অবৈধভাবে সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। বিজিবির তাৎক্ষণিক ও সতর্ক পদক্ষেপের ফলে এই পাচার প্রচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে।

উদ্ধার করা ডিজেলের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

এআরবি

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২