হোম > সারা দেশ > খুলনা

খুলনায় স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা

খুলনা ব্যুরো

খুলনায় স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার জেলার ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্বামী জনি গাজী (৩০) পলাতক রয়েছে।

পাম্প কর্মচারী জনি গাজীর (৩০) বিরুদ্ধে স্ত্রী বিথি গাজী(২৬)কে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ স্ত্রী বিথি গাজীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, মঙ্গলবার বেলা ১টার দিকে পেট্রোল পাম্পে কর্মচারী জনি গাজী পারিবারিক বিরোধের জেরে পেট্রোল ঢেলে স্ত্রী বিথির শরীরে আগুন ধরিয়ে দেয়। বিথির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলে। পরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আগুনে বিথির শরীরের বেশ কিছু স্থান দগ্ধ হয়েছে। তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আছের আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের একটি শিশু সন্তান রয়েছে। ঘটনার পর জনি পালিয়ে গেছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এমই

নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৮

মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাগেরহাটের উর্বর মাটিতে কৃষি বিপ্লব সম্ভব: শেখ মনজুরুল হক রাহাদ

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

বিশ্বসেরার তালিকায় নেই খুলনা বিশ্ববিদ্যালয়

রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল