হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় গাছে ঝুলন্ত অটোচালকের লাশ উদ্ধার, পুলিশ বলছে হত্যা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

লাশ দেখতে স্থানীয়দের ভিড়

কুষ্টিয়া শহরের মোল্লা তেঘরিয়ায় রফিকুল ইসলাম (৪৫) নামের এক অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া হোমিও কলেজের পাশের (কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন) একটি গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত রফিকুল ইসলাম কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার দবির উদ্দিনের ছেলে। আদর্শপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন তিনি।

লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন।

তিনি বলেন, আজ সকালে কুষ্টিয়া হোমিও কলেজের পাশের একটি গাছে ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ আটোচালক রফিকুলের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে ছিনতাইকারীরা রফিকুল ইসলামকে মেরে গাছে ঝুলিয়ে রেখে তার অটোরিকশা নিয়ে গেছে। বিষয়টি তদন্ত চলছে, তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

রফিকুলের মা হালিমা খাতুন সাংবাদিকদের বলেন, গতকাল (বৃহস্পতিবার) রাত ৯টার পর থেকে আমার ছেলের সাথে আমরা কোনো যোগাযোগ করতে পারিনি। অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে তার ঝুলন্ত লাশ পাওয়া গেলো।

এদিকে, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঘণ্টাব্যাপী কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা।

ইছামতি নদী থেকে তিন দিনে দুই লাশ উদ্ধার

চৌগাছায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় বজ্রপাতে এক স্কুল ছাত্রসহ দুজনের মৃত্যু

চুয়াডাঙ্গার নয়মাইল-ভুলটিয়া সড়ক নির্মাণে অনিয়ম

খুলনায় অব্যাহত লোডশেডিংয়ে নাকাল জনজীবন

ইউপি সদস্যের অবৈধ মজুত, বাড়িতে মিলল হাজার লিটার ডিজেল

জীবননগরে তেল মজুতের দায়ে দুজনকে কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ, তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি

সুন্দরবনে ১০ জেলে অপহরণ, উদ্ধার তৎপরতায় কোস্টগার্ড