হোম > সারা দেশ > খুলনা

ঝিকরগাছায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নে অমৃতবাজারে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। তিনি সুনীল কুমার রায়ের ছেলে বিকাশ কুমার রায় (৪০)। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।

শুক্রবার দুপুরে অমৃতবাজারে এ ঘটনা ঘটে।

মৃতের বাবা সুনীল কুমার রায় জানান, আমার ছেলে বিকাশ কুমার রায় তার বাড়িতে ড্রেসিং টেবিলের কাজ করছিল। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে ঝিকরগাছা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পার্থ সারথি জানান, রোগী হাসপাতালে আসার আগেই মারা গিয়েছিলেন। তিনি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বিকাল ৩ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ হাসপাতালে রয়েছে।

কালিগঞ্জে নিজ মৎস্যঘের থেকে যুবকের লাশ উদ্ধার

অন্ধ ঘোড়ার সেবায় সোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় জামায়াত নেতাসহ দুইজন কারাগারে

ইনুর রায় শহীদদের প্রতি অবমাননা

চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, দোকান সিলগালা

মোংলায় মাদক মামলার সাক্ষী দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম