হোম > সারা দেশ > খুলনা

শিশু সাবা হত্যাকারীদের কোনো ছাড় নয়: অ্যাটর্নি জেনারেল

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বুধবার রাতে ঝিনাইদহে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু সাইমা খাতুন সাবা হত্যার বিচার দ্রুত নিষ্পত্তি করা হবে। যারা এই হত্যার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবে, তারা যত ক্ষমতাবানই হোক, কাউকে ছাড় দেয়া হবে না।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ঝিনাইদহ সার্কিট হাউজে নিহত শিশু সাইমা খাতুন সাবার পরিবারের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, শিশু সাবা হত্যা মামলায় বিচার প্রক্রিয়ায় কেউ বাধা দিলে তাকেও আইনের আওতায় আনা হবে। আমরা আইনি বিচার ব্যবস্থায় বিশ্বাস করি। এজন্যই জুলাই বিপ্লবের পর থেকে দেশে আমরা কোনো ক্রস ফায়ারের ঘটনা দেখিনি। আমরা দেশে গুম ও মিথ্যা মামলার সংস্কৃতি বন্ধ করেছি।

বুধবার সকালে ঝিনাইদহ শহরের পবহাটি এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের সাড়ে ৩ বছরের কন্যা শিশু সাইমা খাতুন সাবা নিখোঁজ হয়। পরে রাত ৯টার দিকে প্রতিবেশী শান্তনা খাতুনের ঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শান্তনা খাতুনকে আটক করা হয়েছে।

বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অনশন, পরিবার পলাতক

ওএমএসের চাল-আটা মজুদের অভিযোগে পৌর বিএনপি নেতা বহিষ্কার

ঝিনাইদহে ১১ কোটি টাকা ব্যয়ে আধুনিক কসাইখানা নির্মাণ

ঝিনাইদ‌হে পিত্তথলি অপারেশনে রোগীর নাড়ি কে‌টে ফেলার অভিযোগ

নড়াইলে টিকটক করতে নিষেধ না মানায় স্ত্রীকে হত্যা

মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০

তিন দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে ফেরত নিল বিএসএফ

শ্যামনগর উপকূলে বেড়িবাঁধ নির্মাণের নামে চলছে চর দখল

৪ বছর পর চালু হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার

চুয়াডাঙ্গায় দোস্ত এইডের উদ্যোগে ৫০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ