হোম > সারা দেশ > খুলনা

খুমেক হাসপাতালে আগুন আতঙ্কে নারী রোগীর মৃত্যু

খুলনা ব্যুরো

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার সকালে ইমারজেন্সি ওটিতে আগুন লাগার ঘটনায় নাসরিন নাহার নামে এক রোগীর মৃত্যু হয়েছে। আগুনের আতঙ্কে তাড়াহুড়া করে বেরিয়ে আসার সময় অক্সিজেনের অভাবে তার মৃত্যু হয়। তিনি খুলনার কয়রা উপজেলার নেছার আলির মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, জন্মগত ডায়াবেটিসের কারণে গত রোববার হাসপাতালে ভর্তি হন নাসরিন। বুধবার সকালে আগুনের আতঙ্কে তাড়াহুড়া করে নামার সময় মাক্স খুলে গেলে অক্সিজেনের অভাবে রোগী মারা যান বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. দিলিপ কুমার কুন্ডু বলেন, নাসরিন নাহার নামে এক রোগী ভেন্টিলেশনে ছিলেন। সেখানে মোট ১৫ জন রোগী ছিল। আমরা সবাইকে নিরাপদে নিতে পেরেছি। কিন্তু ওই রোগীর স্বজনেরা নিজেরাই তাকে সরিয়ে নিয়ে যাচ্ছিলেন, রোগী নামিয়ে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

বাগেরহাট চেম্বার অফ কমার্সের নতুন কমিটির শপথ

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে এখনো ৬ জেলে নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

অস্ত্র-গুলিসহ খুলনার শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ ডাকাত খবির মোল্লা গ্রেপ্তার

সুন্দরবনে বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ

স্বেচ্ছাসেবক লীগ নেতার ‘ভা‌তিজা রাসেল’ বেনাপোল ইমিগ্রেশনে আটক

চুয়াডাঙ্গায় অফিসকক্ষে ঢুকে প্রধান শিক্ষিকাকে চড় মারলেন অভিভাবক

মোংলার আশ্রয়ণ প্রকল্পে এক পরিবারের নামে তিন ঘর

গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে কালীগঞ্জে সেনাপ্রধান

গাংনীতে গরুবোঝাই ‘লাটা হাম্বার’ উল্টে নিহত ১, আহত ১০