হোম > সারা দেশ > খুলনা

ভারতে পালাতে গিয়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে কুমিল্লার একটি হত্যা মামলার পলাতক আসামি শেখ তাইসুখ ইসলামকে (২৮) গ্রেপ্তার পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শেখ তাইসুখ ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার মনোহরপুর সোনালী জামে মসজিদ রোড এলাকার বাসিন্দা শেখ জহিরুল ইসলামের ছেলে।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের পুলিশ কর্মকর্তা তারেক জানান, আজ সকালে শেখ তাইসুখ পাসপোর্ট নিয়ে ভারতে প্রবেশের জন্য ইমিগ্রেশনে আসেন। সার্ভারে তথ্য যাচাই করার সময় দেখা যায়, তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা রয়েছে। এরপরই তাকে আটক করে দর্শনা থানায় সোপর্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেখ তাইসুখ ইসলামের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্মকর্তা।

দামুড়হুদাসহ চুয়াডাঙ্গার ৪ উপজেলায় ৪ নারী ইউএনও

চাঁদাবাজির অডিও ভাইরাল, ঝিনাইদহে যুবদল নেতা বহিষ্কার

উপসহকারী প্রকৌশলীর কক্ষে তালা দিলেন নির্বাহী প্র‌কৌশলী

এক রাতে দুই মৎস্যঘেরে বিষপ্রয়োগ, ১০ লাখ টাকার ক্ষতি

টিসিবিতে নিম্নমানের পণ্য ক্রেতাদের অসন্তোষ

বাগেরহাটে ডিবির অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

এডি‌বির বরাদ্দের বাইসাইকেল নাতিকে উপহার দিলেন জামায়াত নেতা

আশাশুনিতে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ

বাগেরহাটে দুই মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার