হোম > সারা দেশ > খুলনা

শ্রীপুরে প্রতিপক্ষের হামলা, ২০ বাড়িতে ভাঙচুর ও লুটপাট

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (মাগুরা)

মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় ২০ বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার মাশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার মাশালিয়া গ্রামের আব্দুর রশিদের সাথে আকবর মণ্ডলের বিরোধ চলছিল। বিরোধের জেরে সোমবার প্রতিপক্ষের হামলায় আকবর মণ্ডলের মৃত্যু হয়। এ ঘটনায় পর থেকেই প্রতিপক্ষের লোকজন পলাতক রয়েছে। শনিবার সকালে আকবর মণ্ডলের ছেলে হাসান আলীর নেতৃত্বে অন্তত ২০ টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

এমই

রেললাইনে বসে মোবাইলে কথা, কাটা পড়ে গরু ব্যবসায়ীর মৃত্যু

সুন্দরবনে কোস্ট গার্ড-বনদস্যুদের বন্দুকযুদ্ধে নিহত ১, আহত ২

বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান

বাগেরহাটে জেলা পরিষদের বৃত্তি ও সংবর্ধনা পেলো ৪১৮ শিক্ষার্থী

সাতক্ষীরায় ছাত্রশিবিরের মাদকবিরোধী সাইকেল র‍্যালি

রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

মোংলা নদীতে বিরতিহীন ২ ফেরির যাত্রা শুরু

জীবননগরে শ্বাসনালিতে দুধ আটকে শিশুর মৃত্যু

কালীগঞ্জে মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীর মানবেতর জীবন

সাংবাদিকের ওপর হামলা, শার্শা থানায় জিডি