হোম > সারা দেশ > খুলনা

মেহেরপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে সাপের কামড়ে আলিফ হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আলিফ খোকসা গ্রামের সৌদি প্রবাসী মানিক হোসেনের ছেলে। সে খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, রাতের কোনো একসময় দাদির বাড়িতে অবস্থানকালে বিষধর সাপ আলিফকে দংশন করে। পরে স্থানীয় ওঝার ঝাড়ফুঁকের মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করা হয়। এতে শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হলে স্বজনরা তাকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে রাজশাহী নেয়ার পথে আলিফের মৃত্যু হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, সাপের কামড়ে শিশুর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) রেকর্ড করা হয়েছে।

বিজিবির অভিযান সাত ভারতীয় নাগরিকসহ আটক ১১

বাফার গুদামে বিএনপি নেতার দাপট, সিন্ডিকেটে সারের তীব্র সংকট

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ৭ ভারতীয় নাগরিকসহ আটক ১১ জন

বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা

মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শিক্ষিকা রুনা হত্যার ঘটনায় ইবিতে শনিবার এক দিনের শোক

নিহত শিক্ষিকার রুহের মাগফিরাত কামনায় ইবিতে দোয়া

পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২শ ভরি স্বর্ণ গায়েব