হোম > সারা দেশ > খুলনা

ঝিনাইদহে ভোট চাওয়ার নামে বাড়িতে ডাকাতি

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ছবি: আমার দেশ

ঝিনাইদহে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার নাম করে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ ১৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান গ্রামে মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে।

বাড়ির গৃহকর্তা বাড়িবাথান গ্রামের মৃত আব্দুল গনির ছেলে রওশন আলী জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে ৫/৬ জনের একদল অস্ত্রধারী ডাকাত মোটরসাইকেলযোগে তার বাড়িতে আসে। এরপর ছদ্মবেশী ডাকাতরা ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার নাম করে বাড়িতে প্রবেশ করে।

একপর্যায়ে অস্ত্রধারী ডাকাতরা তার বৃদ্ধ মা নাজমা খাতুন, স্ত্রী রিনা খাতুন, শিশুপুত্র আব্দুস সালাম ও আব্দুস নুরের হাত-পা বেঁধে মুখে টেপ লাগিয়ে দেয়। পরে ডাকাতরা নগদ ২ লাখ টাকা, স্বর্ণালংকারসহ মোট ১৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় সার ব্যবসায়ী রওশন আলী বাড়িতে ছিলেন না। পরে রাতে তিনি বাড়িতে ফিরে প্রতিবেশীদের সহযোগিতায় হাত-পা বাঁধা অবস্থায় পরিবারের সদস্যদের উদ্ধার করেন।

রওশন আলীর প্রতিবেশী কৃষক রবিউল ইসলাম জানান, ধানের শীষের ভোট চাওয়ার নাম করে ডাকাতরা বাড়িটিতে প্রবেশ করে। তবে ভোটের সময় এই অভিনব কায়দায় ডাকাতির ব্যাপারে গ্রামের সবাই চরম আতংকে রয়েছেন।

এদিকে গৃহকর্তা রওশন আলী ডাকাতির ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দিলে পুলিশ আজ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ব্যাপারটি পুলিশ খতিয়ে দেখছে। তবে তিনি দাবি করেন ভোট চাওয়ার নাম করে দুজন ব্যক্তি উক্ত বাড়িটিতে প্রবেশ করে।

বিশেষজ্ঞরা প্রমাণ করেছেন আপনাদের অ্যাকাউন্ট হ্যাক-ম্যাক কিছুই হয়নি

‎সাতক্ষীরার আশাশুনিতে রাস্তা সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ

মোংলায় ২০ ঘণ্টা বন্ধ ফেরি, পারাপারে চরম ভোগান্তি

যশোরে কানায় কানায় পূর্ণ তারেক রহমানের জনসভা মাঠ

দুধ দিয়ে গোসল করিয়ে বিএনপিতে যোগদান, ভিডিও ঘিরে তীব্র বিতর্ক

যুবদলের ৮ নেতাকর্মী বহিষ্কার

প্রবাসীর বাড়িতে ককটেল পাঠিয়ে চিরকুট, বিকাশে দেড় লাখ চাঁদা দাবি

মাঘের শেষেও শীতে কাঁপছে চুয়াডাঙ্গা

বিদ্রোহী প্রার্থীতে পাল্টে যেতে পারে বিএনপির হিসাবনিকাশ

সব ধর্মের মানুষের স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি