হোম > সারা দেশ > খুলনা

শ্যামনগরে ভাব বাংলাদেশের উদ্যোগে ২৭০ শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

সাতক্ষীরার শ্যামনগরে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর উদ্যোগে শীতার্ত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় ভাবভুক্ত ৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি মাদ্রাসার মোট ২৭০ শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়েছে কম্বল।

বুধবার দুপুর ১২টায় শ্যামনগরের জেসি কমপ্লেক্সে অবস্থিত শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হাতে কম্বল তুলে দেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মীনা হাবিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান, ভেটখালী আব্দুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল করিম, হেঞ্চি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.বি.এম. লুৎফুল আলম, কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইকবাল হোসেন, নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মো. অহিদুজ্জামান, ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক টি.এম. জিলহাজ্ব রহমান এবং চালিতাঘাটা সিদ্দিকীয়া বালিকা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আবু জাফর মো. আব্দুর রহিম।

এছাড়া শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর রনি বালা বিশ্বাসসহ সংশ্লিষ্ট প্রশিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহেশপুর সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ১১ বাংলাদেশি আটক

কুষ্টিয়ায় নদীতে গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জীবনের শেষ বিকেলেও হার না মানা এক ভ্যানচালকের গল্প

সুন্দরবনে আবারও ট্রলারসহ ১২ জেলে অপহরণ

খুমেক হাসপাতালে আগুন আতঙ্কে নারী রোগীর মৃত্যু

শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

অপহরণ-মুক্তিপণ আতঙ্কে সুন্দরবনের উপকূলবাসী

মোংলা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

অর্থ আত্মসাতের অভিযোগে খুবির সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

খুলনা মেডিকেল কলেজের আগুন নিয়ন্ত্রণে, আহত ৫