হোম > সারা দেশ > খুলনা

খুলনায় তাঁতী দল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খুলনা ব্যুরো

খুলনায় চাঞ্চল্যকর তাঁতী দল নেতা হুমায়ুন কবির হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ফায়েক শেখকে (৪৩) ঢাকার পল্লবী থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত মঙ্গলবার রাতে এসআরবি-৬ ও এসআরবি-৪-এর যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বুধবার এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পল্লবীতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় খুলনার খালিশপুর থানার রায়েরমহল পশ্চিমপাড়ার বাসিন্দা ফায়েককে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তাকে খুলনার আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত রোববার সন্ধ্যায় রায়েরমহল বড় মসজিদের পেছনে ‘হিল ক্যান্টিন’ ফাস্টফুডের দোকানে বসে ছিলেন তিনি। এ সময় পূর্বশত্রুতার জেরে ফায়েক শেখসহ মামলার অন্য আসামিরা ধারালো চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় নিহতের ছেলে সৈয়দ নূর আমিন বাদী হয়ে আড়ংঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক