হোম > সারা দেশ > খুলনা

আশাশুনিতে নদীতে মাছ ধরার সময় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা

নিহত জেলে আরিফুল ইসলাম । ছবি: আমার দেশ

সাতক্ষীরার আশাশুনিতে নদীতে মাছ ধরার সময় নিখোঁজ হওয়া জেলে আরিফুল ইসলামের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শ্যামনগর উপজেলার চাউলখোলায় কপোতাক্ষ নদের চর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আরিফুল ইসলাম চাকলা গ্রামের মৃত আব্দুল হাই সানার ছেলে।

এর আগে গত ৮ জুন বিকেল ৫টায় আরিফ নৌকা নিয়ে নদে মাছ ধরতে যা়ন। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে নৌকার ওপরে বজ্রপাত হয়। এতে নৌকায় থাকা আরিফ ছিটকে কপোতাক্ষ নদে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

প্রতানগর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রউফ জানান, শ্যামনগর উপজেলার চাউলখোলায় স্থানীয় মৎস্যঘের পাহারাদারেরা নদের চরে টর্সলাইটের আলোয় ভেসে থাকতে দেখে মেম্বরকে খবর দেন। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী গিয়ে নিহত জেলে আরিফ হাসানের লাশ উদ্ধার করে।

এমএইচ

মেসির প্রতিকৃতি এঁকে আলোড়ন তুলেছেন শিল্পী শরীফুল

খুলনায় গণপিটুনিতে চা দোকানি নিহত

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় কৃষকদল সভাপতি নিহত

ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সাতক্ষীরায় নদীতে মাছ ধরার সময় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

খুলনার হাসান হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

খুলনায় গণপিটুনিতে চা দোকানির মৃত্যু

স্বামীকে লাইভে রেখে নববধূর আত্মহত্যা