হোম > সারা দেশ > খুলনা

মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের দিগরাজ সংলগ্ন কবিরাজ বাড়ি এলাকায় যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) দুপুর ১টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, আরমান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ছেড়ে মোংলার দিকে আসছিল। অপরদিকে মোংলার পেট্রোম্যাক্স এলপি গ্যাস প্ল্যান্ট থেকে গ্যাস লোড করে একটি ট্রাক খুলনার দিকে যাচ্ছিল। দিগরাজের নাভানা এলাকার সামনে পৌঁছালে উভয় যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রাথমিকভাবে স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন।

প্রত্যক্ষদর্শী একাধিক স্থানীয় বাসিন্দা জানান, “দুই গাড়িই দ্রুত গতিতে চলছিল। হঠাৎ করেই মুখোমুখি সংঘর্ষ হয়। শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।”

স্থানীয়রা আরও জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। আহতদের মধ্যে কয়েকজনকে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয় এবং গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

এ বিষয়ে মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে পুলিশ ও স্থানীয়রা। এ ঘটনায় মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিন দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে ফেরত নিল বিএসএফ

শ্যামনগর উপকূলে বেড়িবাঁধ নির্মাণের নামে চলছে চর দখল

৪ বছর পর চালু হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার

চুয়াডাঙ্গায় দোস্ত এইডের উদ্যোগে ৫০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

জীবননগরে ৪ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

ভেড়ামারায় কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

খুলনায় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লিকে ঢাকা মেডিকেলে ভর্তি

বালু উত্তোলনের সময় বাল্কহেড জব্দ, দুইজনের কারাদণ্ড

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

দর্শনা সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ